আমাদের উস্তাযগণ

ইলিয়াস হোসেন
ইলিয়াছ আহমাদ। নারায়ণগঞ্জ, ঢাকায় তাঁর জন্মস্থান। পড়াশোনা করেছেন কওমি মাদ্রাসায়। বাইতুল হিকমাহ্ ইনস্টিটিউট তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান। হারুনুর রশিদ কর্তৃক ২০০ হিজরী (৮১৫ খ্রিষ্টাব্দে) নির্মিত বাগদাদের সেই বাইতুল হিকমাহ্ যা শুধুমাত্র বাগদাদকেই আলোকিত করেনি, বরং আলোকিত করেছিল গোটা বিশ্বকে। সেখান থেকে তৈরি হয়েছিল আল-খোয়ারিজমি, আল-কিন্দি, আর-রাযি, আল-ফারাবি প্রমুখ কিংবদন্তি ইসলামী চিন্তাবিদ , বিজ্ঞানী ও গবেষক। ১২৫৮ খ্রিষ্টাব্দে (৬৫৬ হিজরী) ধ্বংস হয় মুসলিমদের গৌরবান্বিত বাইতুল হিকমাহ্। সেই সময়ে মঙ্গোল শাসক হালাকু খান, চেঙ্গিস খানের নাতি, বিশাল সেনাবাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করে। বাগদাদের শেষ আব্বাসীয় খলিফা আল-মুস্তাসিম বিল্লাহকে হত্যা করে এবং শহরকে ধ্বংসযজ্ঞে পরিণত করে। বায়তুল হিকমার অগণিত গ্রন্থ—যা গ্রিক, ফারসি, ভারতীয় এবং আরবি জ্ঞানভাণ্ডারের অনন্য সমাহার ছিল—সবগুলো টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়। বলা হয়, বইয়ের কালি নদীর পানিকে এত কালো করে দিয়েছিল যে পানির রং বদলে যায়। এভাবেই মানবসভ্যতার ইতিহাসের অন্যতম সেরা জ্ঞানভাণ্ডার বায়তুল হিকমাহ্ ধ্বংস হয়ে যায়। যার ক্ষতি মুসলমানরা ৭৬৭ বছরেও কাটিয়ে উঠতে পারেনি। তাই ইলিয়াস আহমদ স্বপ্ন দেখেন, বাইতুল হিকমাহ্-র আদর্শে মুসলিমদের হারানো সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনার। ওমা তাওফিকী ইল্লা বিল্লাহ।

কেফায়েতুল্লাহ সরকার
কেফায়েতুল্লাহ সরকার — জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। হিফজ সম্পন্ন করেন স্বনামধন্য জামিয়া আবু বকর সিদ্দিক (রাঃ) আল ইসলামিয়া, মক্কীনগর মাদ্রাসা থেকে। বর্তমানে তিনি উচ্চশিক্ষা হিসেবে অনার্স এ অধ্যয়নরত আছেন এবং পাশাপাশি ঢাকার একটি সুনামধন্য মাদ্রাসায় দাওরায়ে হাদিস অধ্যয়ন করছেন। তিনি ইসলামিক স্কুল এবং মাদ্রাসায় কর্মরত আছেন। এবং তিনি বাইতুল হিকমা ইনস্টিটিউট-এর আরবি ভাষা বিভাগের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স পরিচালিত হবে, ইনশাআল্লাহ।

আহমদ মাহাদী
আহমাদ মাহাদি — সিদ্ধিরগঞ্জের আজীবপুরে জন্মগ্রহণ করেন। হিফজ সম্পন্ন করেন স্বনামধন্য জামিয়া আবু বকর সিদ্দিক আল ইসলামিয়া, মক্কীনগর মাদ্রাসা থেকে। বর্তমানে তিনি উচ্চশিক্ষা হিসেবে Ba(Hons) অধ্যয়নরত আছেন এবং পাশাপাশি ঢাকার একটি সুনামধন্য মাদ্রাসায় দাওরায়ে হাদিস অধ্যয়ন করছেন। তিনি বাইতুল হিকমা ইনস্টিটিউট-এর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
