About Course
রামাদান উপলক্ষে মা-বাবাদের জন্য বাইতুল হিকমাহ ইনস্টিটিউ আয়োজন করেছে একটি সম্পূর্ণ ফ্রি কোরআন লারনিং প্রোগ্রাম।
অনেক মা-বাবারা আছেন । যারা তাদের সন্তানদেরকে অনলাইন বা অফলাইনে কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, But তারা নিজেরা আল্লাহর কালাম সহীহ্ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না।
আপনার সন্তানের জন্য কোরআন তেলাওয়াত এবং দ্বীন শিক্ষা করা যেমন ফরজ, ঠিক তেমনি আপনার উপরও আল্লাহ তাআলা সেটা ফরজ করেছেন।
সর্বদা মনে রাখবেন আমাদের সন্তানেরা কথার চেয়ে আমাদের কাজকে বেশি অনুসরণ করে।
যখন আপনার সন্তান আপনাকে নিয়মিত সালাত আদায় করতে দেখবে, আপনি তাকে না বললেও সে ধীরে ধীরে সালাত আদায় করা আরম্ভ করবে।
যখন আপনাকে ঘরের মধ্যে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে দেখবে। তার মনেও কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ সৃষ্টি হবে ।
তাই আপনি যদি আসলেই চান আপনার সন্তান একজন practicing Muslim হয়ে গড়ে উঠুক, তাহলে প্রথমে আপনার নিজেকে একজন practicing Muslim হিসেবে গড়ে তুলতে হবে।
আমাদের এই কোর্সটিতে কোরআন শিক্ষার পাশাপাশি শেখানো হবে।
১) ইসলামিক মৌলিক আকিদা ও বিশ্বাস।
২) রামাদানের গুরুত্বপূর্ণ মাসালা মাসায়েল।
৩) প্রতিটি ইবাদতের ফরজে আইন জ্ঞান।
যা জানা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই এখনই জয়েন করুন আমাদের এই প্রোগ্রামটিতে । ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যকেও অংশগ্রহণ করার সুযোগ করে দিন।
আল্লাহর রাসূল (সাঃ) হাদীস শরীফে বলেন।
رَغِمَ أَنْفُ امْرِئٍ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ”
অর্থঃ
“ধ্বংস হোক (বা অপমানিত হোক) সেই ব্যক্তির, যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না । জীবনকে পরিবর্তন করতে পারল না।
আসুন আমরা এই রামাদানকে গড়ে তুলি জীবনকে পরিবর্তন করার একটি মাধ্যম। আল্লাহর কিতাবের সঙ্গে আমরা গভীর সম্পর্ক স্থাপন করি।
